নেত্রকোণায় বিএনপি-জামায়াতের ২৬ নেতা-কর্মী আটক
“নাশকতা ও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি করতে তারা নানা কর্মকাণ্ড করে আসছে।”
নেত্রকোণায় বিএনপি-জামায়াতে ইসলামীর ২৬ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।
শনিবার রাত থেকে রোববার ভোরে মধ্যে তাদের জেলার বিভিন্ন স্থান থেকে আটক করা হয় বলে নেত্রকোণার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফুর রহমান জানান।
তিনি বলেন, রাতে জেলাজুড়ে অভিযান চালিয়ে বিএনপিও এর সহযোগী সংগঠন এবং জামায়াতে ইসলামীর মিলিয়ে ২৬ জনকে আটক করা হয়েছে।
“আটকদের মধ্যে অনেকেই বিভিন্ন মামলার আসামি। তাছাড়া নাশকতা ও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি করতে তারা নানা কর্মকাণ্ড করে আসছে।”
তাদেরকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে নেত্রকোণা বিচারিক আদালতে পাঠানো হবে বলে জানান তিনি।
