১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সাভারে প্রতিবন্ধকতা সৃষ্টি করে মিছিল, প্রার্থীকে জরিমানা

নির্বাহী হাকিম বলেন, তিনটি ট্রাককে ১০ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সাভারে প্রতিবন্ধকতা সৃষ্টি করে মিছিল, প্রার্থীকে জরিমানা

ঢাকা-১৯ আসনের ট্রাক প্রতীকের প্রার্থী আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম।

সাভার প্রতিনিধি

Published : 28 Dec 2023, 10:24 PM

Updated : 28 Dec 2023, 10:24 PM

ঢাকার সাভারে মহাসড়ক বন্ধ করে ট্রাক নিয়ে নির্বাচনি মিছিল করায় এক স্বতন্ত্র প্রার্থীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের রেডিও কলোনি এলাকায় নির্বাহী হাকিম সহকারী কমিশনার (ভূমি) এস এম রাসেল ইসলাম নূর ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলামকে এ অর্থদণ্ড করেন।

নির্বাহী হাকিম রাসেল ইসলাম নূর বলেন, “ঢাকা-১৯ (সাভার ও আশুলিয়া) আসনের ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ঢাকা-আরিচা মহাসড়কের রেডিও কলোনিতে মহাসড়ক বন্ধ করে নির্বাচনি প্রচার চালান।

“তার কর্মীরা তিনটি ট্রাকে উঠে মিছিল করছিলেন। এতে সড়কে যানবাহন ও জনসাধারণ চলাচলে বিঘ্ন সৃষ্টি করে। এমন অভিযোগে ঘটনাস্থল পরিদর্শন করে সত্যতা পাওয়া যায়।

নির্বাহী হাকিম বলেন, এ ঘটনায় ঘটনাস্থলে থাকা তিনটি ট্রাককে ১০ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে পরবর্তীতে নির্বাচনি আচরনবিধি মেনে চলার বিষয়ে সর্তক করে দেওয়া হয়েছে।