বরগুনা ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ১৩ দোকান
আগুনে অন্তত দুই কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা ফায়ার সার্ভিসের।
বরগুনা সদর উপজেলায় একটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩ টি দোকান পুড়ে গেছে।
উপজেলার ২ নম্বর গৌরিচন্না ইউনিয়নের গৌরিচন্না বাজারে রোববার রাত সাড়ে ১১টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে বলে বরগুনা ফায়ার সার্ভিসের স্টেশনের সহকারী পরিচালক শামীম জানান।
শামীম বলেন, “বরগুনা ও বেতাগীর দুইটি ইউনিটের সদস্যরা স্থানীয়দের সহায়তায় প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে ধারণা করা যাচ্ছে।”
গৌরীচন্না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তানভীর আহমেদ সিদ্দিকী বলেন, গৌরীচন্না বাজারে আগুন লেগে অনেকগুলো দোকান ঘর পুরে নিঃস্ব হয়ে গেছে কয়েকটি পরিবার। এক একটি দোকানে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
ক্ষয়ক্ষতির বিষয়ে জানতে চাইলে ফায়ার সার্ভিস কর্মকর্তা শামীম বলেন, আগুনে ক্ষতির পরিমান এখনো জানা যায়নি। তবে ক্ষতির পরিমাণ কমপক্ষে দুই কোটি টাকা বলে ধারণা করা হচ্ছ।
