১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মাদারীপুরে জমি নিয়ে বিরোধে ভাইয়ের হাতে খুন

দীর্ঘদিন ধরে কবির হাওলাদারের সঙ্গে তার ছোট ভাই সবুর হাওলাদারের বিরোধ চলছিল।

মাদারীপুরে জমি নিয়ে বিরোধে ভাইয়ের হাতে খুন

নিহত কবির হাওলাদারের বাড়িতে স্বজনদের ভিড়।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2023, 09:39 PM

Updated : 29 Jul 2023, 09:39 PM

মাদারীপুরের কালকিনি উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে এক বৃদ্ধ নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। 

শনিবার বিকালে উপজেলার দক্ষিণ জনারদন্দী এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কালকিনি থানার ওসি নাজমুল হাসান। 

নিহত কবির হাওলাদার (৬৫) ওই এলাকার মৃত আলতাজ উদ্দিনের ছেলে। 

স্থানীয়ের বরাতে ওসি নাজমুল জানান, দীর্ঘদিন ধরে কবির হাওলাদারের সঙ্গে তার ছোট ভাই সবুর হাওলাদারের বিরোধ চলছিল।

“এর জেরে শনিবার বিকালে কবির হাওলাদারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে সবুর হাওলাদার ও তার ছেলে আজলিন হাওলাদার (২০) এবং আসলাম হাওলাদার (১৮)।” 

পরে স্থানীয়রা কবির হাওলাদারকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

ওসি নাজমুল বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।”