রংপুর ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের নেতৃত্বে আদর-আফতাবুজ্জামান
রংপুর টাউন হলে শনিবার রাতে এক সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়।
সভাপতিকে বহাল রেখে রংপুর ফটো জার্নালিস্ট এসোসিয়েশন আগামী দুই বছরের জন্য নতুন নেতৃত্ব নির্বাচন করেছে।
শনিবার রাতে রংপুর টাউন হলে এক সভায় সর্বসম্মতিক্রমে ২ বছরের জন্য এই কমিটি গঠন করা হয়।
নতুন কমিটির সভাপতি হয়েছেন আদর রহমান এবং সাধারণ সম্পাদক হয়েছেন আফতাবুজ্জামান হিরু। আদর রহমান আগের কমিটিরও সভাপতি ছিলেন।
এছাড়া সহ-সভাপতি উদয় চন্দ্র বর্মন, সহ-সাধারণ সম্পাদক এসএম লিটন, কোষাধ্যক্ষ আকতারুল ইসলাম, দপ্তর সম্পাদক আল আমিন, প্রচার সম্পাদক নুর মোহাম্মদ এবং কার্যকরী সদস্য পদে শাহিদুর রহমান শাহিদ ও নিরঞ্জনকে নির্বাচিত করা হয়।
সভায় অন্যান্যের মধ্যে সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম জীবন, সদস্য তারিকুল ইসলাম তারেক, আলী হায়দার রনি ও এসকে মামুন উপস্থিত ছিলেন।
আলোচনার শুরুতে বিগত দিনের কার্যক্রম নিয়ে আলোচনা হয়। পরে সর্বসম্মতিক্রমে দ্বি-বার্ষিক কমিটি গঠন করা হয়।
নবনির্বাচিত কমিটির সভাপতি আদর রহমান তাকে পুনরায় সভাপতি করায় সবাইকে ধন্যবাদ জানান।
