২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে ডিম ও মুরগি বিক্রেতাকে জরিমানা

দামের তালিকা না রাখা এবং অতিরিক্ত দামে বিক্রি করায় এ জরিমানা করা হয়।

বরিশালে ডিম ও মুরগি বিক্রেতাকে জরিমানা

নগরীর বাজার রোড এলাকায় ভোক্তা অধিকারের অভিযান।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2022, 02:19 PM

Updated : 19 Aug 2022, 01:46 PM

মূল্য তালিকা না টাঙিয়ে বেশি দামে পণ্য বিক্রি করায় বরিশালে চার ডিম ও মুরগি বিক্রেতাকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার নগরীর বাজার রোড এলাকায় এ অভিযান চালানো হয় বলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক অপূর্ব অধিকারী জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে অপূর্ব বলেন, বাজার তদারকি করতে ওই এলাকায় যান তারা। এ সময় ডিম ও মুরগির দামের তালিকা না রাখায় এবং অতিরিক্ত দামে বিক্রি করায় চার বিক্রেতার কাছ থেকে ১৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

বাজার তদারকির অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে ভোক্তা অধিকারের এ কর্মকর্তা জানান।