২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুনামগঞ্জে নদীতে নিখোঁজ জেলের লাশ মিলল নেত্রকোণার হাওরে

সুনামগঞ্জের শাল্লায় নদীতে মাছ ধরার সময় নৌকা থেকে ছিটকে পড়ে নিখোঁজ হন আল নুর।

সুনামগঞ্জে নদীতে নিখোঁজ জেলের লাশ মিলল নেত্রকোণার হাওরে

ফাইল ছবি

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2023, 04:01 PM

Updated : 25 Jul 2023, 04:01 PM

নেত্রকোণায় খালিয়াজুরী উপজেলার ছায়ার হাওর থেকে এক জেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকাল ১১টার দিকে হাওড়ে ভাসমান অবস্থায় মরদেহটি পাওয়া যায় বলে জানিয়েছেন খালিয়াজুরী থানার ওসি খায়রুল বাশার।

নিহত আল নুর (২৪) সুনামগঞ্জের শাল্লা উপজেলার আটগাঁও ইউনিয়নের মাহমুদপুর গ্রামের বাসিন্দা।

ওসি বাশার বলেন, “সোমবার শাল্লায় একটি নদীতে মাছ ধরার সময় আল নুর নৌকা থেকে ছিটকে পড়ে নিখোঁজ হন। পরে ঘটনাটি শাল্লা থানা থেকে আমাদের জানানো হয়।

“সকালে স্থানীয়রা হাওরে একটি মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেয়। খবর পেয়ে ওই জেলের স্বজনরা এসে মরদেহটি শনাক্ত করেন।”

এ ঘটনায় আইনি ব্যবস্থা নিয়ে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি বাসার।