মানিকগঞ্জে ৫০ গ্রাম হেরোইনসহ ‘মাদক কারবারি’ গ্রেপ্তার
জেলা ডিবির ইনচার্জ জানান, ওই যুবকের বিরুদ্ধে আদালতে একাধিক মামলা বিচারাধীন।
মানিকগঞ্জে ৫০ গ্রাম হেরোইনসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। যাকে মাদক কারবারি বলছে জেলা গোয়েন্দা পুলিশ-ডিবি।
শনিবার রাতে ডিবির একটি দল অভিযান চালিয়ে সদর উপজেলার চর হিজুলী এলাকা থেকে ওই যুবককে গ্রেপ্তার করা হয় বলে এসআই মাহফুজ রানা জানান।
গ্রেপ্তার মো. তানভির হোসেন অমি (২৫) মানিকগঞ্জ পশ্চিম দাশরা এলাকার বাসিন্দা।
জেলা ডিবির ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, আসামির বিরুদ্ধে আদালতে একাধিক মাদক মামলা বিচারাধীন।
হেরোইন পাওয়ার ঘটনায় মানিকগঞ্জ সদর থানায় তার বিরুদ্ধে আরও একটি মামলা হয়েছে বলে ডিবির এ কর্মকর্তা জানান।
