রাজশাহী নগর ভবন লক্ষ্য করে হাতবোমা হামলা
“বোমা দুটি বিস্ফোরণের পর দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা।”
রাজশাহী নগর ভবন লক্ষ্য করে দুটি হাতবোমা নিক্ষেপ করা হয়েছে।
শনিবার গভীর রাতে দুটি মোটরসাইকেলে করে কয়েকজন নগর ভবনের সামনে এসে এ হামলা চালায় বলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) উপ-পুলিশ কমিশনার গাজীউর রহমান জানিয়েছেন।
তিনি বলেন, “বোমা দুটি বিস্ফোরণের পর দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা। তবে এ ঘটনায় বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।”
বিস্তারিত আসছে …
