বরিশাল মহানগর জামায়াতের আমির ও এক কর্মী গ্রেপ্তার
কোতোয়াল মডেল থানার ওসি জানান, পুরোনো মামলায় তাদের বিরুদ্ধে পরোয়ানা ছিল।
বরিশাল মহানগর জামায়াতের আমির মো. জহির উদ্দিন মুহা. বাবর ও এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার বিকালে নগরীর আমতলা মোড় এলাকার বাসা থেকে আমির ও ওই কর্মীকে গ্রেপ্তার করা হয় বলে কোতোয়ালি মডেল থানার ওসি আনোয়ার হোসেন জানিয়েছেন। গ্রেপ্তার কর্মীর নাম সাইফুল ইসলাম।
ওসি আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোরকে জানান, পুরোনো মামলায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল।
