কোটালীপাড়ায় স্থানীয় বিএনপি নেতা গ্রেপ্তার
বৃহস্পতিবার বিকালে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।
গোপালগঞ্জের কোটালীপাড়ায় স্থানীয় এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
গত বুধবার মধ্যরাতে উপজেলার মাঝবাড়ি গ্রাম থেকে তাকে গ্রেপ্তারের পর বৃহস্পতিবার বিকালে আদালতে পাঠানো হয়েছে বলে কোটালীপাড়া থানার ওসি মো. জিল্লুর রহমান জানান।
ওই গ্রামের প্রয়াত নজরুল ইসলাম দাড়িয়ার ছেলে গ্রেপ্তার নান্নু দাড়িয়া (৪০) উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বলে জানায় পুলিশ।
ওসি জিল্লুর রহমানের দাবি, এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির জন্য নান্নুকে গ্রেপ্তার করা হয়েছে।
