২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে পুকুরে ডুবে ২ সহোদরের মৃত্যু

দুই সহোদর বাড়ির পাশের পুকুর পাড়ে খেলছিল।

ঝিনাইদহে পুকুরে ডুবে ২ সহোদরের মৃত্যু

শিশু দুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2022, 06:01 PM

Updated : 14 Dec 2022, 06:01 PM

ঝিনাইদহ সদর উপজেলায় পুকুরে ডুবে দুই সহোদরের মৃত্যু হয়েছে।

বুধবার দুপুরে উপজেলার কুশোবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা জানান।

মৃত আট বছর বয়সী কাফিন ও পাঁচ বছর বয়সী শাফিন ওই গ্রামের মো. শিপন মুন্সির ছেলে।

শিশু দুটির পরিবারের বরাত দিয়ে ওসি সোহেল রানা জানান, সকালের দিকে দুই সহোদর বাড়ির পাশের পুকুর পাড়ে খেলছিল। এক পর্যায়ে এরা পুকুরের পানিতে পড়ে নিখোঁজ হয়।

স্বজনরা খোঁজতে গিয়ে শিশু দুটিকে পুকুরের পানিতে ভাসতে দেখে। সেখান থেকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।