২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাত বছরের সাজা এড়াতে ২৪ বছর পলাতক

পটুয়াখালীর একটি ডাকাতির মামলায় আদালত তাকে সাজা দেয়।

সাত বছরের সাজা এড়াতে ২৪ বছর পলাতক

বরিশালে ডাকাতির মামলায় সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2023, 06:16 PM

Updated : 13 Feb 2023, 06:16 PM

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় ডাকাতির মামলায় সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

সোমবার ভোর রাতে উপজেলার সোনাকান্দা গ্রামে অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করা হয় বলে বাকেরগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) মো. আলমগীর হোসেন জানান। 

দণ্ডিত আজগর খান (৬০) উপজেলার কবাই ইউনিয়নের সোনাকান্দা গ্রামের বাসিন্দা।

পরিদর্শক আলমগীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পটুয়াখালীর একটি আদালত ডাকাতি মামলায় আজগরকে সাত বছরের কারাদণ্ড দেয়। রায় ঘোষণার আগে তিনি পলাতক হন। ২৪ বছর ধরে তিনি আত্মগোপনে ছিলেন। 

“গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।”