২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোণায় হেরোইনসহ তরুণ আটক

জব্দ করা হেরোইনের বাজার মূল্য আনুমানিক ৬০ লাখ টাকা হবে বলে জানান র‌্যাব কর্মকর্তা।

নেত্রকোণায় হেরোইনসহ তরুণ আটক

র‌্যাবের হাতে আটক মো. ইসমাইল হোসেন।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2023, 03:18 PM

Updated : 24 Jun 2023, 03:18 PM

নেত্রকোণার পূর্বধলায় ৬০০ গ্রাম হেরোইনসহ এক তরুণকে আটক করা হয়েছে; যাকে ‘মাদক ব্যবসায়ী’ বলছে র‌্যাব।

শুক্রবার রাত পৌনে ১টার দিকে শ্যামগঞ্জ-দূর্গাপুর সড়কের পূর্বধলা উপজেলার  মহিষবেড় গ্রাম এলাকা থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন ময়মনসিংহ র‌্যাব-১৪ এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক, অপারেশন ও মিডিয়া কর্মকর্তা মো. আনোয়ার হোসেন।

আটক মো. ইসমাইল হোসেন (২১) রাজশাহীর গোদাগাড়ীর চর আমতলা খাসমহল গ্রামের  গোলাম রব্বানীর ছেলে।

র‌্যাব কর্মকর্তা আনোয়ার হোসেন জানান,  গোপন সংবাদের ভিত্তিতে মহিষবেড় এলাকায় রাস্থায় অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। এ সময় ইসমাইল সিএনজিচালিত অটোরিকশায় চড়ে যাচ্ছিলেন। তখন তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৬০০ গ্রাম হেরোইন জব্দ করা হয়। অটোরিকশাসহ তাকে আটক করা হয়েছে।

জব্দ করা হেরোইনের বাজার মূল্য আনুমানিক ৬০ লাখ টাকা হবে বলে জানান এই র‌্যাব কর্মকর্তা।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইসমাইল মাদক ব্যবসায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাকে পূর্বধলা থানায় হস্তান্তর করা হয়েছে।