রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন নভেম্বরে, রেজিস্ট্রেশন শুরু মঙ্গলবার
রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে পাঁচ হাজার টাকা।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দ্বাদশ সমাবর্তন আগামী নভেম্বরে অনুষ্ঠিত হবে; আর মঙ্গলবার থেকে শুরু হচ্ছে রেজিস্ট্রেশন।
সোমবার বিকালে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সমাবর্তনে সভাপতিত্ব করবেন রাষ্ট্রপতি ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. সাহাবুদ্দিন।
মঙ্গলবার দুপুর ১২টা থেকে ৩০ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত convocation.ru.ac.bd ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করা যাবে। রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে পাঁচ হাজার টাকা।
সমাবর্তনে ২০১৭ ও ২০১৮ সালের স্নাতকোত্তর, এমবিবিএস, বিডিএস ও ডিভিএম এবং ২০১৭ থেকে ২০২২ সাল পর্যন্ত এমফিল, এমডি ও পিএইচডি ডিগ্রি অর্জনকারীরা অংশগ্রহণ করতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
[ প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ৪ সেপ্টেম্বর ২০২৩ তারিখে:
