১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

গাজীপুরে গুদামে আগুন, পুড়ে গেছে তুলা-মেশিনারি

গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের চারটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

গাজীপুরে গুদামে আগুন, পুড়ে গেছে তুলা-মেশিনারি

তুলার গুদামে আগুনের খবর পেয়ে গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2024, 12:54 PM

Updated : 25 Apr 2024, 12:54 PM

গাজীপুর মহানগরের একটি তুলার গুদামে অগ্নিকাণ্ড ঘটেছে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন ‍নিয়ন্ত্রণে আনলেও পুড়ে গেছে তুলা- মেশিনারিজ। 

বুধবার রাত সাড়ে ১১টায় মহানগরের তেলিপাড়ায় মো. ইয়াসিনের মালিকানাধীন তুলার গুদামে আগুন লাগে। 

আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন গাজীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ্ আল আরেফিন। 

আব্দুল্লাহ্ আল আরেফিন বলেন, বুধবার রাতে তেলিপাড়ায় তুলার গুদামে আগুন লাগার খবর পেয়ে গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করে। 

“প্রায় এক ঘণ্টার চেষ্টায় রাত ১টা ৪০ মিনিটের সময় গুদামের আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের সদস্যরা।” 

তিনি আরও জানান, আগুনে গুদামে মজুদ করা বিভিন্ন ধরনের তুলা, ঝুট মালামাল, বিভিন্ন ধরনের মেশিনারিজ পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে। 

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি বলেও জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।