২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় প্রয়াত পরিবহন মালিক-শ্রমিকদের স্বজনরা পেল অনুদানের চেক

প্রয়াতদের স্বজনদের হাতে ৪৩ লাখ টাকার এককালীন অনুদানের চেক তোলে দেওয়া হয়।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2023, 11:46 PM

Updated : 10 Jun 2023, 11:46 PM

বগুড়ায় প্রয়াত পরিবহন মালিক-শ্রমিকদের স্বজনদের ৪৩ লাখ টাকা অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে।

শনিবার দুপুরে জেলা বাস-মিনিবাস ও কোচ পরিবহন মালিক সমিতির বার্ষিক সাধারণ সভায় চেক হস্তান্তর করা হয়। 

শহরের চারমাথা সেফওয়ে মোটেলে অনুষ্ঠিত সভায় সংগঠনের সভাপতি শাহ আখতারুজ্জামান ডিউক সভাপতিত্ব করেন।

এতে অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আখতার, শ্রম দপ্তরের বিভাগীয় পরিচালক মোহাম্মদ আমিনুল হক, জেলা বাস-মিনিবাস ও কোচ মালিক সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম।

সভায় প্রয়াত চারজন পরিবহন মালিক, দুজন চেইন মাস্টারসহ সমিতির প্রয়াত সদস্যদের স্বজনদের মাঝে ৪৩ লাখ টাকার এককালীন অনুদানের চেক হস্তান্তর করা হয়। 

আমিনুল ইসলাম বলেন, “প্রতি বছরই মৃত মালিক-শ্রমিকের স্বজনদের মাঝে বার্ষিক সাধারণ সভায় এ ধরনের অনুদান প্রদান করে আসছি আমরা। এ ধারা অব্যাহত থাকবে আগামীতেও। ”

সভায় দেশ ও জনগণের কল্যাণে পরিবহন মালিক-শ্রমিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।