১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

টাঙ্গাইলে ডাবের দোকানে ভোক্তা অধিকারের অভিযান, জরিমানা

শহরের বটতলা, পাঁচআনি ও জেনারেল হাসপাতালের সামনে ডাবের দোকানে অভিযান চালানো হয়।

টাঙ্গাইলে ডাবের দোকানে ভোক্তা অধিকারের অভিযান, জরিমানা

টাঙ্গাইলের ডাবের দোকানে দুপুরে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2023, 12:21 AM

Updated : 30 Aug 2023, 12:21 AM

টাঙ্গাইলে অতিরিক্ত দামে বিক্রি করায় শহরে চারটি ডাবের দোকানে অভিযান চালিয়ে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর টাঙ্গাইলের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলমের নেতৃত্বে বাজার তদারকিমূলক এ অভিযান চালানো হয়।

শিকদার শাহীনুর আলম জানান, শহরের বটতলা, পাঁচআনি ও জেনারেল হাসপাতালের সামনে ডাবের দোকানে অভিযান চালানো হয়। এরমধ্যে বটতলা বাজারে ডাব বিক্রির মূল্য তালিকা না থাকা ও বেচাকেনার রশিদ সংরক্ষণ না করায় অনিক ফল ভান্ডারকে দুই হাজার টাকা, পাঁচআনি বাজারে সোহরাবের ডাবের দোকানকে তিন হাজার টাকা, জেনারেল হাসপাতালের সামনের রাসেল ফল ভান্ডারকে ৫০০ টাকা ও ফরিদ ডাব ঘরকে ৫০০ টাকাসহ মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়। 

টাঙ্গাইল জেলা পুলিশের সহায়তায় চালানো এ অভিযান জনস্বার্থে অব্যাহত থাকবে বলেও জানান তিনি।