সাতক্ষীরায় সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে প্রাণ গেল ২ জনের
এ ঘটনায় অসুস্থ হয়ে পড়েছেন আরও দুইজন। তাদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলায় বাথরুমের সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অসুস্থ হয়ে পড়েছেন আরও দুজন।
তারালী ইউনিয়নের বরেয়া গ্রামে মঙ্গলবার দুপুরের পর এ ঘটনা ঘটে বলে ওই ইউনিয়ন পরিষদের সদস্য ইনামুল হক জানান।
নিহতরা হলেন- বরেয়া গ্রামের সনাতন সরকারের ছেলে পরিচ্ছন্নতাকর্মী মহানন্দ সরকার (৩৫) এবং একই গ্রামের মনি পাড়ের ছেলে স্কুল শিক্ষার্থী মোহাম্মদ আরাফাত (১৬)।
গুরুতর অসুস্থরা হলেন তারালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক গোলাম হোসেন এবং বরেয়া গ্রামের আবুল শেখের ছেলে জামাল শেখ।
বিস্তারিত আসছে …
