২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেকনাফের নাফ নদীতে ভেসে এলো ২ যুবকের লাশ

লাশ দুটির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।  

টেকনাফের নাফ নদীতে ভেসে এলো ২ যুবকের লাশ

কক্সবাজারের টেকনাফের নাফ নদী

টেকনাফ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2022, 05:02 PM

Updated : 27 Sep 2022, 05:02 PM

কক্সবাজারের টেকনাফ উপজেলার নাফ নদী থেকে দুই যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে এবং সোমবার রাতে পৃথক স্থান থেকে লাশ দুটি উদ্ধার করা হয় বলে টেকনাফ মডেল থানার ওসি মো. হাফিজুর রহমান জানান। 

লাশ দুটির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তবে তাদের বয়স ৩৫ থেকে ৪০ বছরের মধ্যে হতে পারে বলে ধারণা করছে পুলিশ।    

টেকনাফ মডেল থানার ওসি হাফিজুর বলেন, মঙ্গলবার দুপুরে দিকে টেকনাফ পৌরসভার ট্রানজিট জেটিঘাট সংলগ্ন প্যারা কেওড়া বাগান এলাকার নাফ নদীতে যুবকের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।

অন্যদিকে, সোমবার রাতে উপজেলার সাবরাং ইউনিয়নের বিএসপি পোস্ট এলাকার প্যারা বাগানে নাফ নদীতে একজনের লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে তারা খবর দিলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।

ওসি বলেন, লাশ দুটি কিছুটা গলিত। ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।