২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ ল্যান্ড অফিসার্স অ্যাসোসিয়েশনের নেতৃত্বে পলাশ-আল মামুন

সবার মতামতের ভিত্তিতে সংগঠনের গঠনতন্ত্র আনুষ্ঠানিকভাবে অনুমোদন করা হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বাংলাদেশ ল্যান্ড অফিসার্স অ্যাসোসিয়েশনের নেতৃত্বে পলাশ-আল মামুন

বাংলাদেশ ল্যান্ড অফিসার্স অ্যাসোসিয়েশনের সভা শুক্রবার গাজীপুরে অনুষ্ঠিত হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

Published : 14 Jul 2023, 08:22 PM

Updated : 14 Jul 2023, 08:34 PM

ভূমি কার্যালয়ে কর্মরত কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ ল্যান্ড অফিসার্স অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে।

এনামূল হক পলাশকে সভাপতি এবং আব্দুল্লাহ আল মামুনকে মহাসচিব করে শুক্রবার গাজীপুরে এক সাধারণ সভার মধ্য দিয়ে এই কমিটি গঠন করা হয়।   

সকাল ১১টা থেকে দিনভর রোভার স্কাউট মিলনায়তনে সংগঠনের বিভিন্ন জেলার প্রতিনিধিদের উপস্থিতিতে এই সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সবার মতামতের ভিত্তিতে সংগঠনের গঠনতন্ত্র আনুষ্ঠানিকভাবে অনুমোদন করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।   

এতে বলা হয়, সারাদেশে একটি স্মার্ট ভূমি ব্যবস্থাপনা গড়ে তোলা, ভূমি মালিকদের জন্য ভোগান্তি কামনো এবং বিভাগীয় কর্মকর্তা-কর্মচারীদের অধিকার আদায়ের মূল লক্ষ্য নিয়ে একটি কার্যকর ফোরাম গড়ে তোলতেই এই সংগঠন গড়া হয়েছে।

বিভিন্ন জেলা থেকে আসা প্রতিনিধিরা মানুষকে সেবা দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করে এই সংগঠনকে সারাদেশে ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

ভূমি কর্মকর্তা মো. মাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন এনামূল হক পলাশ, লুৎফুর কবীর রুকন, আব্দুল্লাহ আল মামুন, মো. জাহিদুল আলম, মো. ফরহাদ মিয়া, আবুল কালাম আজাদ।

বক্তারা গঠনতন্ত্রের বিভিন্ন সংযোজন-বিযোজনীসহ সংগঠন বিস্তৃতির লক্ষ্যে বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন। 

পরে সভায় সর্বসম্মতিক্রমে দুই বছরের জন্য সংগঠনের ২১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। এতে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে মো. জাহিদুল আলম জাহিদকে।

নবনির্বাচিত কমিটি সদস্যদের শপথ বাক্য পাঠ করান মো. মাহ আলম।

কমিটির সভাপতি এনামূল হক পলাশ বলেন, পর্যায়ক্রমে সারাদেশে ৬১ জেলাতেই এই সংগঠনের কমিটি গঠন করা হবে। তখন সারাদেশের প্রতিনিধিদের নিয়ে সম্মেলন করে গণতান্ত্রিকভাবে নতুন নেতৃত্ব নির্বাচিত করা হবে। এই কমিটি সেই লক্ষ্যেই সবাইকে নিয়ে কাজ করে যাবে।