২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

ভোটের আগের দিন বরিশালে বিএনপি নেতাকে বহিষ্কার

“প্রহসনের নির্বাচনে দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে এক প্রার্থীর পক্ষে বিভিন্ন কার্যক্রম অংশ নিয়েছেন মজনু বেপারী।”

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2023, 09:23 PM

Updated : 11 Jun 2023, 09:23 PM

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের প্রচার ও কার্যক্রমে অংশ নেওয়ায় ওয়ার্ড বিএনপির এক নেতাকে বহিষ্কার করা হয়েছে। 

রোববার এ বহিষ্কারাদেশের কথা জানান মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির দপ্তরের দায়িত্বে থাকা জাহিদুর রহমান রিপন। 

বহিষ্কৃত নেতার নাম মজনু বেপারী, তিনি নগরীর ৫ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলেন। 

জাহিদুর রহমান রিপন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রহসনের নির্বাচনে দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে এক প্রার্থীর পক্ষে বিভিন্ন কার্যক্রম অংশ নিয়েছেন মজনু বেপারী। এ জন্য গত ৮ জুন তাকে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়। নোটিশের কোনো জবাব না দিয়ে তিনি গুরুতর অসদাচরণ করেছেন।” 

মজনু বেপারীর এ কর্মকাণ্ড গণতন্ত্রকামী জনগোষ্ঠীর আকাঙ্ক্ষার প্রতি বিশ্বাসঘাতকতা উল্লেখ করে রিপন বলেন, “তাই বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক ও সদস্যসচিবের নির্দেশক্রমে সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী দলের প্রাথমিক সদস্য পদসহ তাকে পদ থেকে বহিষ্কার করা হয়েছে।”  

আরো পড়ুন:

পুরানো খবর:

‘বিশ্বাসঘাতক’ রুপনসহ বরিশাল বিএনপির ১৯ নেতা বহিষ্কার

পুরানো খবর:

বরিশালে ‘বিএনপি প্রার্থীদের’ বিরুদ্ধে ব্যবস্থা নিতে কেন্দ্রে তালিকা

পুরানো খবর:

বরিশাল সিটি ভোট: বহিষ্কারের খড়গ নিয়েও নির্বাচনে বিএনপির ১৭ জন

পুরানো খবর:

গাজীপুরে রনিকে কিছু না বললেও বরিশালে রুপনকে বিএনপির নোটিশ