০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

সিরাজগঞ্জে যমুনার চরাঞ্চলে যুবককে পিটিয়ে হত্যা

আমিনুরের সঙ্গে স্থানীয় একটি পক্ষের দ্বন্দ্ব ছিল বলে জানিয়েছে পুলিশ।

সিরাজগঞ্জে যমুনার চরাঞ্চলে যুবককে পিটিয়ে হত্যা

সিরাজগঞ্জ সদর থানা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 03 Oct 2026, 08:34 PM

Updated : 03 Oct 2026, 08:33 PM

সিরাজগঞ্জ সদর উপজেলায় যমুনা নদীর পূর্বপাড় চরাঞ্চলের এক যুবককে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।

শনিবার বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার মেছড়া ইউনিয়নের রুপসা বাজারে এ ঘটনা ঘটে সিরাজগঞ্জ সদর থানার ওসি রাকিবুল হাসান।

নিহত আমিনুর ইসলাম (৪০) রুপসা গ্রামের সোহরাব হোসেনের ছেলে।

ওসি রাকিবুল হাসান বলেন, আমিনুর ইসলামের সঙ্গে স্থানীয় একটি পক্ষের দ্বন্দ্ব ছিল। এ নিয়ে অতীতে এলাকায় সালিশও হয়েছে।

এদিন বিকালে প্রতিপক্ষের লোকজন আমিনুর ইসলামকে লাঠি দিয়ে পিটিয়ে জখম এবং একটি পা ভেঙে দেয়। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

ওসি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ হেফাজতে নেওয়া হয়। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি। স্বজনরা থানায় আসার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।