২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রামে নরসুন্দরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সকালে পরিবারের লোকজন ঘুম থেকে উঠে তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে চিৎকার শুরু করেন।

কুড়িগ্রামে নরসুন্দরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

দলদলিয়া ইউনিয়নের উত্তর কদমতলায় লেবু শর্মার বাড়িতে স্বজন ও প্রতিবেশীদের ভিড়।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2023, 07:04 PM

Updated : 23 Jul 2023, 07:04 PM

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় এক নরসুন্দরের গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

রোববার সকালে দলদলিয়া ইউনিয়নের উত্তর কদমতলার নিজ বাড়ির বারান্দা থেকে তার মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন উলিপুর থানার ভারপ্রাপ্ত ওসি গোলাম মর্তুজা। 

২৫ বছরের লেবু শর্মা ওই গ্রামের শুবল শর্মার ছেলে। 

নরসুন্দর লেবুর পরিবার ও স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো শনিবার রাতেও লেবু দোকান থেকে বাড়িতে ফিরে খাওয়া দাওয়া শেষে স্ত্রীসহ ঘুমিয়ে পড়েন। 

ধারণা করা হচ্ছে, রাতে কোনো এক সময় তিনি ঘর থেকে বের হয়ে বাহির থেকে দরজা বন্ধ করে দেন। এরপর বারান্দায় গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি। 

সকালে পরিবারের লোকজন ঘুম থেকে উঠে তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। পরে খবর দেওয়া হলে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।  

ওসি গোলাম মর্তুজা বলেন, ওই নরসুন্দরের মৃত্যুর কারণ জানা যায়নি। ময়নাতদন্তের জন্য তার মরদেহ দুপুরে কুড়িগ্রাম হাসপাতালেরে মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।