১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগে ফ্যাক্ট চেকিং কর্মশালা

“ডিজিটাল প্লাটফর্মে আমরা যাই দেখি তাই কিন্তু সত্য নয়, সত্য মিথ্যা যাচাই-বাছাই করাই হচ্ছে ফ্যাক্ট চেকিং।”

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগে ফ্যাক্ট চেকিং কর্মশালা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয় ফ্যাক্ট চেকিং কর্মশালা।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2023, 12:18 AM

Updated : 01 Sep 2023, 12:18 AM

মিথ্যা বা বিকৃত তথ্য শনাক্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয়েছিল ফ্যাক্ট চেকিং কর্মশালা। 

বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ এবং বেসরকারি সংস্থা এমআরডিআইয়ের যৌথ উদ্যোগে সকালে কলা ও মানবিকী অনুষদ ভবনে এ কর্মশালার আয়োজন করা হয়।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যলয়ের কলা ও মানবিকী অনুষদের ডিন অধ্যাপক মোজাম্মেল হক।  

তিনি বলেন, “সাংবাদিকদের সত্য মিথ্যা যাচাই-বাছাইয়ের পাশাপাশি নৈতিক হওয়া উচিত। যে তথ্য পান তা তুলে ধরলে সমাজের কী প্রভাব পড়বে তাও খেয়াল রাখা উচিত।”

এসময় জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সভাপতি রাকিব আহমেদ বলেন, “ফ্যাক্ট চেকিং আলোচিত একটা বিষয়। নতুন মাত্রায় ফ্যাক্ট চেকিং সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের জন্য কর্মস্থলের সুযোগ তৈরি করবে।

“ডিজিটাল প্লাটফর্মে আমরা যাই দেখি তাই কিন্তু সত্য না। সত্য মিথ্যা যাচাই-বাছাই হচ্ছে ফ্যাক্ট চেকিং। আজকের এই কর্মশালা শিক্ষার্থীদের উপকারে আসবে বলে বিশ্বাস করি।” 

কর্মশালা পরিচালনা করেন জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক উজ্জ্বল কুমার মণ্ডল ও সহকারী অধ্যাপক সালমা আহ্‌মেদ।

কর্মশালায় ফ্যাক্ট চেকিংয়ের ইতিহাস ও এটির ব্যবহার নিয়ে বিস্তর আলোচনা হয়। 

তথ্য শনাক্তকরণের উপায় ও কীভাবে সমাজ এবং রাষ্ট্রে গুজব ও অপতথ্য ছড়িয়ে পড়ে তা শনাক্ত করা, তথ্য শনাক্তকরণের মূলনীতি, বিভিন্ন টুল ব্যবহার করে তথ্যকে ভেরিফাই, ছবি ও ভিডিও শনাক্তকরণ ও ফ্যাক্ট চেকিংয়ের রাজনৈতিক পলিসি আলোচনাসহ কর্মশালায় হাতে-কলমে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেওয়া হয়৷