২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাশতা কিনতে বেরিয়ে তরুণ খুন

এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2022, 02:39 PM

Updated : 27 Aug 2022, 03:33 PM

নারায়ণগঞ্জের আড়াইহাজারে নাশতা কিনতে বেরিয়ে এক তরুণের প্রাণ গেছে ছুরিকাঘাতে।

শনিবার সকালে উপজেলার ব্রাহ্মন্দি ইউনিয়নের ইকবারদি বাসস্ট্যান্ড সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে বলে আড়াইহাজার থানার ওসি আজিজুল হক জানান।

মৃত আব্দুল কাইয়ুম (২২) ওই এলাকার মোজাম্মেল মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল পৌনে ৭টার নাশতার জন্য পরোটা কিনতে বের হয় কাইয়ুম। এ সময় হোটেলের সামনের সড়কে একদল সন্ত্রাসী তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

তবে কাইয়ুমের সঙ্গে কারো কোনো বিরোধ ছিল না বলে তার স্বজনরা জানান।

নিহতের বুকে ও হাতে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে বলে আড়াইহাজার থানার এসআই আরিফ হাওলাদার জানিয়েছেন।

তিনি বলেন, “খবর পেয়ে রক্তাক্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।”

এদিকে ঘটনার সঙ্গে জড়িত হিমেল নামের একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে জানিয়ে ওসি আজিজুল বলেন, “ছিনতাইয়ের উদ্দেশ্যে এই খুন হয়েছে। ২১ বছর বয়সী হিমেল একজন পেশাদার ছিনতাইকারী।”