ফুটবল বিশ্বকাপ জয়ে আর্জেন্টিনার সমর্থকদের আনন্দ
বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হওয়ার পর বরিশাল নগরীতে উৎসবে মেতেছে সমর্থকরা। রোববার রাতে খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে দলটির সমর্থকরা মোটরসাইকেল, মিনি ট্রাকসহ পতাকা নিয়ে আনন্দ মিছিল বের করে। সাথে ভুভুজেলা বাঁশি, পটকা ও আতশবাজি চলেছে অবিরাম।
