রাজশাহীতে পল্লী বিদ্যুতের উপকেন্দ্রে পেট্রোল বোমা নিক্ষেপ, গুলিবর্ষণ
ওসি বলেন, প্রথম দিন পেট্রোল বোমা ছোড়া হয়েছিল। কিন্তু আগুন লাগেনি। এ জন্য দ্বিতীয় দিন আবার হামলা করা হয়েছে।
রাজশাহীতে পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ে পরপর দুই দিন পেট্রোল বোমা নিক্ষেপ ও গুলিবর্ষণ করা হয়েছে। এতে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা বাড়ছে।
সর্বশেষ শুক্রবার গভীর রাতে পবা উপজেলার পারিলা ইউনিয়নের খড়খড়ি এলাকায় পল্লী বিদ্যুৎ সমিতির পবা-২ (খড়খড়ি) বিদ্যুৎ উপকেন্দ্রে হামলা চালানো হয় বলে জানিয়েছেন রাজশাহী পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তরের ডিজিএম (সদর-কারিগরি) সপ্তর্ষি পাল।
এ সময় ৮ থেকে ১০ জন হামলাকারী উপকেন্দ্রে কয়েকটি পেট্রোল বোমা নিক্ষেপ ও তিনটি গুলি ছোড়ে। এতে তিনটি পেট্রোল বোমা বিস্ফোরিত হয়ে উপকেন্দ্রের একটি ট্রান্সফরমারে আগুন ধরে যায়।
কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনলেও ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
পরে পরে ঘটনাস্থলে গিয়ে চারটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকে পেট্রোল বোমা আলামত হিসেবে উদ্ধার করে মতিহার থানা-পুলিশ।
বিস্তারিত আসছে…
