২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে ডিমের দামে কারসাজি, জরিমানা

দামে কারসাজি, বিক্রয় রসিদে মূল্য না থাকা, মূল্য তালিকা যথাযথভাবে সংরক্ষণ ও প্রদর্শন না করায় এই জরিমানা করা হয়।

ফরিদপুরে ডিমের দামে কারসাজি, জরিমানা

ফরিদপুরের সদর উপজেলায় ডিমের দামে কারসাজি করায় এক প্রতিষ্ঠানকে টাকা জরিমানা করা হয়েছে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2023, 05:38 PM

Updated : 12 Aug 2023, 05:38 PM

ফরিদপুরের সদর উপজেলায় ডিমের দামে কারসাজি করায় এক প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বাইপাস এলাকায় অভিযান পরিচালনা করা হয় বলে জানান ফরিদপুর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ।

তিনি বলেন, অস্বাভাবিক দাম নিয়ন্ত্রণে ডিমের আড়তে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ডিমের দামে কারসাজি করা, বিক্রয় রসিদে মূল্য না থাকা, মূল্য তালিকা যথাযথভাবে সংরক্ষণ ও প্রদর্শন না করার অপরাধে অ্যাডভান্সড পোল্ট্রি অ্যান্ড ফিস ফিড লিমিটেডকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এই কর্মকর্তা আরও বলেন, “ওই প্রতিষ্ঠানকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা করা হয়।”

এ ছাড়া হ্যালিপোর্ট বাজারে ডিম, পেঁয়াজসহ নিত্যপণ্যের বাজার দর তদারকি করা হয়েছে বলে জানান তিনি।

অভিযানে সার্বিক সহযোগিতা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. বজলুর রসিদ খান ও জেলা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।