২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে নিখোঁজের ৪ দিন পর পুকুরে মিলল যুবকের মরদেহ

ঢাকা থেকে বাড়ি গিয়ে তিনি নিখোঁজ হন

মাদারীপুরে নিখোঁজের ৪ দিন পর পুকুরে মিলল যুবকের মরদেহ

মাদারীপুরের কালকিনিতে নিহত খায়রুলের স্বজনদের আহাজারি

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2022, 10:46 AM

Updated : 17 Aug 2022, 10:46 AM

মাদারীপুরের কালকিনি উপজেলায় নিখোঁজের চার দিন পর এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার রাত ১১টার দিকে উপজেলার সিডিখান এলাকার মাথাভাঙ্গা গ্রামের একটি মসজিদের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে কালকি‌নি থানার পরিদর্শক (তদন্ত) না‌সির উদ্দিন জানান।

নিহত খায়রুল কবিরাজ (২৮) মাথাভাঙ্গা গ্রামের লোকমান কবিরাজের ছেলে। তিনি ঢাকার মিরপুরের পল্লবীতে একটি স্যানিটারি সরঞ্জামের দোকানে কাজ করতেন।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, ঢাকা থেকে বাড়ি আসার পর শুক্রবার থেকে খায়রুল নিখোঁজ ছিলেন। বাড়ির পাশের একটি পুকুরে লাশ ভাসতে দেখে লোকজন পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

কালকিনি থানার ওসি শামীম হো‌সেন বলেন, পরিবারের ধারণা, খায়রুলকে হত্যা করা হয়েছে। মরদেহ ময়নাতদ‌ন্তের জন‌্য মাদারীপুর সদর হাসপাতা‌লে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর বলা যাবে কিভাবে তার মৃত্যু হয়েছে।