২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যাচ্ছিলেন কবিরাজের বাড়ি, পথে মৃত্যু ট্রাকচাপায়

চিকিৎসার জন্য কালামার্কেট এলাকায় কবিরাজের বাড়ি যাচ্ছিলেন তিনি।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2022, 01:41 PM

Updated : 19 Aug 2022, 01:50 PM

নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় চিকিৎসার জন্য কবিরাজের বাড়ি যাওয়ার পথে ট্রাকচাপায় পথচারী এক নারী প্রাণ হারিয়েছেন।

শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের কালামার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে দুর্গাপুর থানার পরিদর্শক (তদন্ত) এনামুল হক জানান।

মৃত হালেমা আক্তার (৪৫) উপজেলার শুকনাগুড়ি গ্রামের ফয়জুর রহমানের স্ত্রী।

পরিদর্শক বলেন, “নিজের চিকিৎসার জন্য হেঁটে কালামার্কেট এলাকার এক কবিরাজের বাড়ি যাচ্ছিলেন হালেমা। পথে ময়মনসিংহ থেকে দুর্গাপুরগামী একটি ট্রাক তাকে পেছন থেকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”

খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার ও ট্রাকটি জব্দ করে বলে জানান এনামুল।

তিনি বলেন, ঘটনাটি তদন্ত করছেন তারা। পাশাপাশি আইনগত ব্যবস্থা গ্রহণেরও প্রস্তুতি চলছে।