২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

কেন্দ্র ঘোষিত বিক্ষোভ মিছিলে গেলে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2022, 05:24 PM

Updated : 13 Dec 2022, 05:32 PM

কিশোরগঞ্জে পুলিশের উপর হামলা মামলায় দুই বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার বেলা ১১টার দিকে জেলা শহরের রথখলা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মোহাম্মদ দাউদ জানান।

গ্রেপ্তাররা হলেন-জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইসরাইল মিয়া ও জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-দপ্তর সম্পাদক সাইদুর রহমান।

ওসি মোহাম্মদ দাউদ বলেন, কেন্দ্র ঘোষিত বিক্ষোভ মিছিলের জন্য নেতাকর্মীরা রথখলা মাঠে জমায়েত হচ্ছিলেন। সকাল থেকেই সেখানে বিপুল সংখ্যক পুলিশ অবস্থান নেয়। পরে রথখলা মাঠ থেকে ইসরাইল মিয়া ও সাইদুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ।

পুরনো খবর:

কিশোরগঞ্জে পুলিশের ওপর হামলার অভিযোগে মামলা, আটক ৩

তারা পুলিশের উপর হামলা মামলার আসামি বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

ভোলা জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি নুরে আলমকে হত্যার প্রতিবাদে গত ৪ অগাস্ট বিকালে কিশোরগঞ্জ জেলা ছাত্রদল প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল বের করে।

পুলিশ মিছিলে বাধা দিলে ধাক্কাধাক্কি হয়। ইটের আঘাতে আহত হন ইব্রাহিম মিয়া নামে পুলিশের এক কনস্টেবল।

এ ঘটনার পরদিন পুলিশের ওপর হামলার অভিযোগে কিশোরগঞ্জ জেলা যুবদল ও ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২৫ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতপরিচয় আরও শতাধিক ব্যক্তিকে আসামি করে মামলা করে পুলিশ।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কিশোরগঞ্জের সভাপতি অ্যাডভোকেট জালাল উদ্দিন বলেন, বুধবার গ্রেপ্তার দুই নেতার তাদের পক্ষে জামিন আবেদন করা হবে।