২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮ আশ্বিন ১৪৩৩

ঝালকাঠিতে বিএনপি নেত্রীকে মারধরের মামলায় আওয়ামী লীগ কর্মী গ্রেপ্তার

মোল্লা শাওন জেলা বঙ্গবন্ধু ছাত্র-যুব প্রজন্ম লীগের সাধারণ সম্পাদক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 23 Sep 2026, 07:40 PM

Updated : 23 Sep 2026, 07:40 PM

ঝালকাঠিতে বিশেষ অভিযানে এক আওয়ামী লীগ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার শহরের প্রতিবন্ধী বিদ্যালয় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে বিকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে ঝালকাঠি সদর থানার ওসি আনোয়ারুল ইসলাম জানান।

গ্রেপ্তার সোহাগ মোল্লা ওরফে মোল্লা শাওন জেলা বঙ্গবন্ধু ছাত্র-যুব প্রজন্ম লীগের সাধারণ সম্পাদক এবং সদর উপজেলার গাবখান ধানসিঁড়ি ইউনিয়নের বাসিন্দা।

বিএনপি কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলা এবং বিএনপি নেত্রী শারমিন আক্তার মুক্তাকে মারধরের ঘটনায় করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে ওসি আনোয়ারুল ইসলাম জানান।