২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে মেয়ের সামনে গৃহবধূকে কুপিয়ে হত্যা, স্বামী পলাতক

পারিবারিক কলহের কারণে এই ঘটনা ঘটতে পারে বলে জানিয়েছে পুলিশ।

ঝিনাইদহে মেয়ের সামনে গৃহবধূকে কুপিয়ে হত্যা, স্বামী পলাতক

ঝিনাইদহ সদর হাসপাতাল।

ঝিনাইদহ প্রতিনিধি

Published : 10 Aug 2022, 04:49 PM

Updated : 10 Aug 2022, 04:49 PM

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় এক গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে; ঘটনার পর থেকে পলাতক রয়েছেন স্বামী।

মঙ্গলবার গভীর রাত সাড়ে ৩টার দিকে উপজেলার চাঁদবা-একতারপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল বাশার জানান।

নিহত পারুল খাতুন (৪৫) গ্রামের মতিয়ার রহমানের স্ত্রী।

স্বজনদের বরাত দিয়ে বুধবার অতিরিক্ত পুলিশ সুপার বলেন, পারিবারিক কলহের কারণে প্রায়ই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হতো। এরই জের ধরে রাতে বাকবিতণ্ডার একপর্যায়ে পারুলকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। এ সময় তাদের মেয়ে সামনে ছিল।

পারুলের চিৎকার শুনে লোকজন ছুটে এলে মতিয়ার পালিয়ে যায়। ঘটনাস্থলেই মারা যান পারুল।

পুলিশ কর্মকর্তা বলেন, লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের মাথায় ও হাতে আঘাতের চিহ্ন রয়েছে।

মতিয়ার রহমানকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।