১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

নারায়ণগঞ্জে রেললাইনে নাশকতার চেষ্টার অভিযোগে আটক ৩

এ সময় তাদের কাছ থেকে হাতবোমা উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ৷

নারায়ণগঞ্জে রেললাইনে নাশকতার চেষ্টার অভিযোগে আটক ৩

নারায়ণগঞ্জে রেলওয়ে স্টেশনে নাশকতা চেষ্টার অভিযোগে রোববার দুপুরে তিনজনকে আটক করা হয়েছে।

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2023, 04:37 PM

Updated : 24 Dec 2023, 04:37 PM

নারায়ণগঞ্জে রেলওয়ে স্টেশনে নাশকতা চেষ্টার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে হাতবোমা উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ৷

রোববার দুপুর দেড়টার দিকে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় রেলস্টেশন এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানান নারায়ণগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির (জিআরপি) ইনচার্জ এসআই মোখলেসুর রহমান৷

আটক ব্যক্তিদের নাম- জয়নাল আবেদীন, আরিফ ও হাবিবুর রহমান।

এসআই দাবি করেন, “আটক ব্যক্তিরা জনমনে আতঙ্ক সৃষ্টির জন্য রেল লাইনে হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে নাশকতার প্রস্তুতি নিচ্ছিল৷ টহলরত রেলওয়ে পুলিশ তখন তাদের আটক করে হাতবোমাটি জব্দ করে।”

আটক ব্যক্তিদের কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ততা আছে কি-না তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা৷