২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে মাইক্রোবাস-বাইক সংঘর্ষে এএসআই নিহত

এএসআই নুর আহমেদ থানা থেকে মোটরসাইকেল চালিয়ে তার বিট এলাকা চর বেতাগৈর যাচ্ছিলেন।

ময়মনসিংহে মাইক্রোবাস-বাইক সংঘর্ষে  এএসআই নিহত

মুখোমুখি সংঘর্ষের পর মাইক্রোবাসটি রাস্তার পাশে ক্ষেতে পড়ে যায়।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2024, 03:23 PM

Updated : 13 Jan 2024, 04:17 PM

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী পুলিশের এক এএসআই নিহত হয়েছেন। 

শনিবার বেলা ১২টার দিকে কানুরামপুর ত্রিশাল সড়কের মোয়াজ্জেম ইউনিয়নের বাহাদুরপুর এলাকা এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন নান্দাইল থানার ওসি মো. আব্দুল মজিদ। 

নিহত নুর আহমেদ (৪৫)  নেত্রকোণা জেলার মদন উপজেলার পুলিহাটি গ্রামের হাফিজুর রহমানের ছেলে। তিনি প্রায় তিন বছর যাবত নান্দাইল থানায় এএসআই পদে কর্মরত ছিলেন। 

ওসি মজিদ বলেন, এএসআই নুর আহমেদ থানা থেকে মোটরসাইকেল চালিয়ে তার বিট এলাকা চর বেতাগৈর যাচ্ছিলেন। পথে বাহাদুরপুর এলাকায় যেতেই বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। মাইক্রোবাসটি রাস্তার পাশে ক্ষেতে পড়ে যায়। 

ওসি আরও বলেন, ঘটনার পরেই মাইক্রোবাসটির চালক পালিয়ে গেছে। মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।