০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ: টিয়ারশেল মেরে ছত্রভঙ্গ

“টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের সরিয়ে দিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 04 Nov 2026, 12:01 PM

Updated : 04 Nov 2026, 12:01 PM

মজুরি বৃদ্ধির দাবিতে গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ বিভিন্ন এলাকায় পোশাক শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার সকাল সাড়ে ৯টার দিকে গাছা থানার সাইনবোর্ড এলাকা, বাংলাবাজার ও মির্জাপুর এলাকায় দুই থেকে চার হাজার শ্রমিক মহাসড়কে নেমে অবস্থান নেয়। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গেলে শ্রমিকরা তাদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। এক পর্যায়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।

পরে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের রাস্তা থেকে সরিয়ে দেয়।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, “টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের সরিয়ে দিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

“জয়দেবপুর, সালনা, রাজেন্দ্রপুর ও শফিপুর এলাকায় পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে থাকলেও বাংলাবাজার ও কাশিমপুর এলাকায় অতিরিক্ত পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।”

বিস্তারিত আসছে …