২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

কাতার থেকে দেশে ফিরেই গ্রেপ্তার নিষিদ্ধ যুবলীগ নেতা

পুলিশ জানায়, রোববার সকালে তাকে গাজীপুর আদালতে পাঠানো হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 28 Nov 2026, 05:52 PM

Updated : 28 Nov 2026, 05:52 PM

গাজীপুরের কালীগঞ্জে নিষিদ্ধ যুবলীগের পৌর শাখার সাধারণ সম্পাদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার দুপুরে কালীগঞ্জ পৌর এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন কালীগঞ্জ থানার ওসি সাজ্জাদ করিম খান।

গ্রেপ্তার হওয়া যুবলীগ নেতা রেজাউল রহমান আশরাফী ওরফে খোকন ২০২৪ সালের ৫ অগাস্টের পর থেকে আত্মগোপনে ছিলেন।

পুলিশ জানায়, কিছুদিন আগে কাতার থেকে দেশে ফেরেন আশরাফী খোকন। শনিবার তার খোঁজ পেয়ে বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

ওসি সাজ্জাদ করিম খান বলেন, আশরাফী খোকনের বিরুদ্ধে দুটি হত্যা মামলা, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলা, সন্ত্রাসবিরোধী আইনে মামলা এবং আরও কয়েকটি মামলা রয়েছে।

তিনি জানান, রোববার সকালে তাকে গাজীপুর আদালতে পাঠানো হবে।