২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

দুপুরে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশে পুকুরে পড়ে যায় নুবা।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2023, 07:25 PM

Updated : 07 Jun 2023, 07:25 PM

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার দুপুরে জলসুখা ইউনিয়নের মাধবপাশা গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান আজমিরীগঞ্জ থানার ওসি মো. মাসুক আলী।

নিহত দেড় বছর বয়সি নুবা আক্তার ওই গ্রামের সালমান মিয়ার মেয়ে।

স্বজনদের বরাত দিয়ে ওসি বলেন, দুপুর বাড়ির উঠানে খেলা করছিল নুবা। এ সময় বাড়ির অন্যান্য লোকজন কাজে ব্যস্ত ছিলেন। এরপর সবার অগোচরে বাড়ির পাশে পুকুরে পড়ে যায় নুবা। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের সদস্যরা।

এক পর্যায়ে পুকুর থেকে নুবাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন, জানান পুলিশের এই কর্মকর্তা।