২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপু‌রে পদ্মায় ডুবে শিশুর মৃত্যু, নিঁখোজ ১

সঙ্গের পাঁচ শিশু সাঁতরে উঠলেও দুই শিশু ডুবে যায়। পরে ডুবুরিরা এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2022, 12:33 AM

Updated : 12 Aug 2022, 12:33 AM

মাদারীপুরের শিবচরে পদ্মা নদীতে নেমে এক শিশুর মৃত্যু হয়েছে; নিঁখোজ রয়েছে আরও একজন।

বৃহস্পতিবার বেলা ৩টার দিকে উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের চরচান্দা এলাকায় দুর্ঘটনা ঘটে। সন্ধ্যায় উদ্ধার অভিযান চালিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শিশুর নাম মো. আরাফাত (৯)। নিঁখোজ রয়েছে আব্দুর রহিম (১০)।

চরজানাজাত নৌ-পুলিশ ফাঁড়ির ওসি মো. শাহানুর আলী বলেন, দুপুরের পরে সাত শিশু একত্রে গোসল করতে নামে পদ্মা নদীতে। এ সময় স্রোতের টানে দুই শিশু ডুবে যায়। অন্য পাঁচজন সাঁতরে উঠার পর বিষয়টি জানালে ঘটনাস্থলে নৌ পুলিশ গিয়ে স্থানীয় ডুবুরি দিয়ে তল্লাশি চালায়।

“সন্ধ্যার দিকে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়। আরেক শিশু নিখোঁজ রয়েছে।”