২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি ও ছাত্রলীগ কর্মসূচি: রামগড়ে ১৪৪ ধারা জারি

বিকাল ৪টা পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকবে।

বিএনপি ও ছাত্রলীগ কর্মসূচি: রামগড়ে ১৪৪ ধারা জারি

ফাইল ছবি

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2022, 11:46 AM

Updated : 29 Aug 2022, 11:48 AM

খাগড়াছড়ির রামগড় উপজেলায় একই স্থানে বিএনপি ও ছাত্রলীগের কর্মসূচি দেওয়ায় নিরাপত্তার স্বার্থে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মো. ইখতিয়ার উদ্দীন আরাফাত রোববার রাতে এ আদেশ জারি করেন।

সোমবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত রামগড় পৌর এলাকার মাস্টারপাড়া, বাজার ও পৌরসভা কার্যালয়ের আশপাশে ১৪৪ ধারা জারি থাকবে।

আদেশে বলা হয়, রামগড় উপজেলা বিএনপি কেন্দ্রীয় কর্মসূচি করতে স্মৃতিসৌধ এলাকায় এবং একই সময় ও স্থানে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা করার অনুমতি চাওয়া হয়েছে।

ওই এলাকায় একই সময়ে দুইটি রাজনৈতিক সংগঠন কর্মসূচি করার অনুমতি চাওয়ায় কাউকে অনুমতি দেওয়া হয়নি।

দুই রাজনৈতিক সংগঠন কর্মসূচির প্রস্তুতি নেওয়ার খবর পাওয়ায় জননিরাপত্তার স্বার্থে ১৪৪ ধারা জারি করা হয়েছে।