২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লা মহানগর আওয়ামী লীগ নেতা কবিরুল গ্রেপ্তার

তার বিরুদ্ধে চারটি মামলা রয়েছে।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2025, 02:29 PM

Updated : 10 Sep 2026, 12:29 PM

কুমিল্লা মহানগর আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক কবিরুল ইসলাম শিকদারকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

শুক্রবার ভোরে সেনাবাহিনীর সদস্যরা তাকে থানায় হস্তান্তর করে বলে কুমিল্লা কোতয়ালি মডেল থানার ওসি মাহিনুল ইসলাম জানান।   

কবিরুল ইসলাম নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক জেলা সভাপতি ছিলেন।

কুমিল্লা সদর উপজেলা সেনা ক্যাপ ১ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত জুলাই-আগস্ট মাসের আন্দোলনে সক্রিয় ভূমিকা ছিল কবির শিকদারের। এছাড়া সাম্প্রতিক গোয়েন্দা তথ্য অনুযায়ী, তিনি আওয়ামী লীগ অনুসারীদের পুনরায় সংগঠিত করার চেষ্টা চালাচ্ছিলেন। এছাড়া ১৮ জানুয়ারি আওয়ামী লীগ ঘোষিত হরতাল সফল করতে তিনি সক্রিয় ভূমিকা নিচ্ছিলেন। এছাড়া কবির শিকদারের বিরুদ্ধে চারটি মামলা রয়েছে।

ওসি মাহিনুল বলেন, “সেনাবাহিনীর একটি দল নগরীর ৫ নম্বর ওয়ার্ডের মোগলটুলী এলাকায় কবির শিকদারের বাড়িতে অভিযান চালায়। ওই সময় কবির শিকদার বাড়িতেই ছিলেন। শুক্রবার বিকালে তাকে আদালতে তোলা হবে।”