২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

খাগড়াছড়িতে নদীতে ডুবে কিশোরের মৃত্যু

সকালে খালাতো ভাইসহ চারজনে সঙ্গে চেঙ্গী নদীতে মাছ ধরতে যায় জিসান।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2024, 06:05 PM

Updated : 10 Sep 2026, 12:11 PM

খাগড়াছড়িতে মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে এক কিশোরের মৃত্যু হয়েছে। 

শনিবার দুপুর ১২টার দিকে শহরের শান্তিনগর এলাকা সংলগ্ন চেঙ্গী নদীতে এ ঘটনা ঘটে বলে খাগড়াছড়ি সদর থানার ওসি তানভীর হাসান জানান। 

নিহত মো. জিসান (১৫) শহরের গঞ্জপাড়া এলাকার মো. মিজানের ছেলে।

ওসি বলেন, নরসিংদী থেকে বেড়াতে আসা খালাতো ভাই জাকিরসহ চারজনের সঙ্গে চেঙ্গী নদীতে মাছ ধরতে যায় জিসান। এ সময় সে নদীতে তলিয়ে গেলে আশপাশের লোকজন খোঁজাখুজি শুরু করেন। 

“পরে রাঙামাটি ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে বিকাল সাড়ে ৩টার দিকে চেঙ্গী নদী থেকে জিসানের মরদেহটি উদ্ধার করে।” 

আইনানুগ প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।