২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে প্রাণ গেল ২ বন্ধুর

পুলিশ জানায়, ঢাকা থেকে মোটরসাইকেলে করে রাঙামাটিতে ঘুরতে যাচ্ছিলেন দুই বন্ধু।

ফেনীতে বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে প্রাণ গেল ২ বন্ধুর

প্রতীকী ছবি

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2023, 03:39 PM

Updated : 05 May 2023, 03:39 PM

ফেনী সদর উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে প্রাণ হারিয়েছেন চালক ও তার এক বন্ধু।

শুক্রবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন মহিপাল হাইওয়ে থানার পরিদর্শক মো. মোস্তফা কামাল।

নিহতরা হলেন- ঢাকার উত্তরখান থানার মাদারবাড়ী এলাকার বিল্লাল হোসেনের ছেলে মো. শুভ (২৬) এবং ঢাকার দক্ষিণখান থানার মো. মজিবরের ছেলে মো. মারুফ (২৬)।

নিহতের স্বজনদের বরাতে মোস্তফা কামাল জানান, শুভ ও মারুফ ঢাকা থেকে মোটরসাইকেলে করে রাঙামাটিতে ঘুরতে যাচ্ছিলেন। সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালপুল এলাকায় পৌঁছলে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারায় চালক।

“এতে সড়কের ওপর ছিটকে পড়ে দুই বন্ধু গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।”

পুলিশ জানায়, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা চলমান রয়েছে বলে পরিদর্শক মোস্তফা কামাল জানান।