১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গ নিয়ে আরেক শিশুর মৃত্যু

সাড়ে ৩ মাস বয়সী শিশুটি জেলার ত্রিশাল উপজেলার বাসিন্দা।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2026, 05:47 PM

Updated : 26 Aug 2026, 03:29 PM

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেলে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালটিতে ১৭ শিশুর মৃত্যু হল। 

শনিবার বেলা সোয়া ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সাড়ে ৩ মাস বয়সী শিশুটি মারা যায় বলে জানিয়েছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাঈনউদ্দিন খান।

মারা যাওয়া শিশুটি জেলার ত্রিশাল উপজেলার বাসিন্দা। গত ২১ এপ্রিল হামের উপসর্গ নিয়ে তাকে ভর্তি করা হয়েছিল। 

মোহাম্মদ মাঈনউদ্দিন খান জানান, গত ১৭ মার্চ থেকে রোববার সকাল পর্যন্ত হামের লক্ষণ নিয়ে ভর্তি হয় মোট ৮৫৬ শিশু। এর মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৭৫৫ জন এবং মৃত্যু হয়েছে ১৭ শিশুর।

শনিবার সকাল থেকে সর্বশেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে মোট ৩৩ শিশু। এ সময় নতুন ভর্তি হয়েছে ২৮ শিশু। আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে ৮৪ শিশু। 

তিনি আরও বলেন, “নানা সংকটের মধ্যেও আমরা পর্যাপ্ত সেবা অব্যাহত রেখেছি। আমাদের কয়েকটি আইসিইউ বেড থাকলে মৃত্যুর হার আরও কম হতো। তবে এখন সবচেয়ে বেশি প্রয়োজন সচেতনতা।”