২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে পিকআপ চাপায় প্রাণ হারালেন ২ শ্রমিক

শুক্রবার বিকালে মোক্তার ও মিজানুর বাসায় ফেরার পথে একটি পিকআপ তাদের চাপা দেয়।

গোপালগঞ্জে পিকআপ চাপায় প্রাণ হারালেন ২ শ্রমিক

প্রতীকী ছবি

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2023, 04:27 PM

Updated : 17 Jun 2023, 04:27 PM

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় পিকআপ চাপায় দুই শ্রমিক নিহত হয়েছেন। 

শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান বলে মুকসুদপুর থানার ওসি আবু বকর মিয়া জানান। 

নিহতরা হলেন- মাদারীপুরের রাজৈর উপজেলার রোড গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে মোক্তার শেখ (৪২) এবং যশোরের অভয়নগর উপজেলার আজহার মোল্লার ছেলে মিজানুর রহমান মোল্লা মিঠু (৪০)। 

তারা উপজেলার দাসেরহাটে অবস্থিত আকিজ জুট মিলের শ্রমিক ছিলেন। 

স্থানীয়দের বরাতে ওসি আবু বকর জানান, শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে মোক্তার ও মিজানুর ঢাকা-খুলনা মহাসড়কের পুরাতন মুকসুদপুর এলাকা দিয়ে হেঁটে বাসায় ফিরছিলেন।

“এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা একটি পিকআপ তাদেরকে চাপা দেয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। 

“সেখানে অবস্থার অবনতি হলে তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টার দিকে তারা মারা যান।” 

পুলিশ জানায়, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনার পর চালক ও তার সহযোগী পালিয়ে গেলেও স্থানীয় মা ফিলিং স্টেশনের সামনে থেকে পিকআপটি জব্দ করা হয়েছে। 

এ ঘটনায় মামলা দায়েরের কথা জানিয়ে ওসি আবু বকর বলেন, মামলাটি তদন্ত করবেন ভাংগা হাইওয়ে থানা পুলিশ।