১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

শপিং ব্যাগে নবজাতকের লাশ, খোঁজ মিলল কুকুরের ডাকে

“স্থানীয় লোকজন কৌতুহলবশত ব্যাগটি খুলে নবজাতকের লাশ দেখতে পান।”

শপিং ব্যাগে নবজাতকের লাশ, খোঁজ মিলল কুকুরের ডাকে
ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2025, 01:28 PM

Updated : 26 Aug 2026, 02:28 PM

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মন্দবাগ রেলওয়ে স্টেশনের কাছে রেললাইনের পাশে শপিং ব্যাগের ভেতর থেকে নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার রাত ১১টার দিকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয় বলে আখাউড়া রেলওয়ে থানার ওসি এস এম শফিকুল ইসলাম জানিয়েছেন।

নবজাতকটির বয়স একদিন বলে ধারণা এ রেল পুলিশ কর্মকর্তার।

শফিকুল বলেন, “রাতে রেল লাইনের পাশে একটি শপিং ব্যাগের সামনে কয়েকটা কুকুর ডাকডাকি করছিল। স্থানীয় লোকজন কৌতুহলবশত ব্যাগটি খুলে নবজাতকের লাশ দেখতে পান।

“পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ গিয়ে শপিং ব্যাগের ভেতরে পলিথিনে মোড়ানো অবস্থায় নবজাতকের লাশ উদ্ধার করে।”

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।