১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

অপারেশন ডেভিল হান্ট: বাগেরহাটে এক মাসে গ্রেপ্তার ৩৩৪

গ্রেপ্তার অধিকাংশই আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী বলে জানায় পুলিশ।

অপারেশন ডেভিল হান্ট: বাগেরহাটে এক মাসে গ্রেপ্তার ৩৩৪
অভিযানে অবৈধ আগ্নেয়াস্ত্র, গুলিও উদ্ধার করা হয়।

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2025, 02:15 PM

Updated : 26 Aug 2026, 11:58 AM

অপারেশন ডেভিল হান্টের আওতায় গত এক মাসে বাগেরহাটে ৩৩৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

গ্রেপ্তারদের অধিকাংশই আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে ভাষ্য যৌথবাহিনীর।  

বাগেরহাট পুলিশ সুপার কার্যালয়ের গণমাধ্যম শাখার পরিদর্শক মো. শাহিদুজ্জামান শনিবার দুপুরে বলেন, গত ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া অপারেশন ডেভিল হান্টে বাগেরহাট জেলায় মোট ৩৩৪ জনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। 

এসময় অবৈধ আগ্নেয়াস্ত্র, গুলি উদ্ধার করা হয়। 

জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ, কোস্ট গার্ড ও নৌবাহিনী যৌথভাবে ডেভিল হান্ট অপারেশন পরিচালনা করছে। যারা গ্রেপ্তার হয়েছেন, তাদের অধিকাংশই আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী। 

তাদের বিরুদ্ধে গত বছরের ৫ অগাস্ট সরকার পতনের পর হামলা, ভাঙচুর, লুটপাট, চাঁদাবাজি ও মাছের ঘের দখলের অভিযোগ আছে বলে জানান পুলিশের পরিদর্শক মো. শাহিদুজ্জামান।