২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উঠানে বসে কাজ করছিলেন ফুলেন নেসা, হঠাৎ বজ্রপাতে গেল প্রাণ

দুপুরে হঠাৎ ঝড় ও বৃষ্টি শুরু হলে বাড়ির উঠানে বজ্রপাতে ওই নারী আহত হন বলে জানান স্বজনরা।

উঠানে বসে কাজ করছিলেন ফুলেন নেসা, হঠাৎ বজ্রপাতে গেল প্রাণ
প্রতীকী ছবি

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2026, 10:41 PM

Updated : 26 Aug 2026, 03:12 PM

মাদারীপুরের কালকিনি উপজেলার বজ্রপাতে এক নারী নিহত হয়েছে; যিনি ঘটনার সময় বাড়ির উঠানে বসে কাজ করছিলেন। 

শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের পূর্ব জায়গীর গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান কালকিনি থানার ওসি জহিরুল আলম। 

নিহত ফুলেন নেসা বেগম (৫০) ওই এলাকার আলমগীর বেপারীর স্ত্রী। 

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ফুলেন নেসা বাড়ির উঠানে বসে কাজ করছিলেন। এ সময় হঠাৎ ঝড় ও বৃষ্টি শুরু হলে বাড়ির উঠানে বজ্রপাত হয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয়।

ওসি জহিরুল আলম বলেন, বিভিন্ন মাধ্যমে বজ্রপাতে এক নারী মৃত্যুর খবর শুনেছেন তিনি। তবে পুলিশকে এখন পর্যন্ত কেউ জানায়নি।

কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফ উল আরফিন বলেন, “বজ্রপাতে ফুলেন নেসা মারা যাওয়ার খবর পেয়েছি। তবে পরিবারের পক্ষ থেকে আমাদের কেউ অবহিত করেনি।”