২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় বেড়িবাঁধে কাজের সময় বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

শুক্রবার দুপুরে উপজেলার বুড়িগোয়ালিনী মালঞ্চ নদী সংলগ্ন দাতিনাখালীতে এ ঘটনা ঘটে।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2022, 06:35 PM

Updated : 30 Sep 2022, 06:35 PM

সাতক্ষীরার উপকূলীয় উপজেলা শ্যামনগরে বেড়িবাঁধে সংস্কার কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার দুপুরে উপজেলার বুড়িগোয়ালিনী মালঞ্চ নদী সংলগ্ন দাতিনাখালীতে এ ঘটনা ঘটে বলে শ্যামনগর থানার ওসি কাজী ওয়াহিদ মুর্শিদ জানান।

নিহত আলমগীর হোসেন বাপ্পী উপজেলার গাবুরা ইউনিয়নের চাঁদনীমুখা গ্রামের ইদ্রিস আলীর ছেলে।

ওসি বলেন, সম্প্রতি বুড়িগোয়ালিনী মালঞ্চ নদী সংলগ্ন দাতিনাখালীর উপকূলীয় বেড়িবাঁধ ডেবে লোকালয়ে পানি ঢুকে পড়ে। সেই পয়েন্টটি সংস্কারের জন্য দুপুরে বালু বোঝাইয়ের জিও ব্যাগ সেলাই করার সময় বিদ্যুৎস্পৃষ্টে বাপ্পী মারা যান।

বাপ্পীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।